'' '' যেভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে - techsagorbd | তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ব্লগ সাইট
Tech Sagor Bd : Largest It Solitions Site In Bangladesh

যেভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে

যেভাবে বুঝবেন ফেসবুক হ্যাক হয়েছে
অনলাইন ডেস্ক:
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফেসবুক। মানুষের বিভিন্ন আবেগ, অনুভূতি প্রকাশের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এটি। তবে এর ব্যবহার যেমন বেড়েছে তেমনি বেড়েছে ফেসবুক ব্যবহারের ফলে আসা বিপদের।
যার মধ্যে অন্যতম হলো ফেসবুক হ্যাক হওয়া। অনেকেই আছেন যারা ফেসবুক হ্যাক হলো কিনা বুঝতেই পারেন না। তাদের সুবিধার জন্য একটি পদ্ধতি দেয়া হলো যার মাধ্যমে বুঝতে পারবেন ফেসবুক হ্যাক হয়েছে কি না।
আপনি যতবার ফেসবুকে লগ-ইন করেন, তত বারই ফেসবুকে সেই সেশনটা নোট করা হয়। যেমন আপনি কোথা থেকে প্রোফাইল খুলেছেন, কখন খুলেছেন ইত্যাদি। দেখার জন্য প্রথমে Settings-এ ক্লিক করুন। সেখান থেকে Security and Login> Where You're Logged In. এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন আপনি ওই একই সময়ে লগ-ইন করেননি। তবে, বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে বা হ্যাক করা হয়েছে।

No comments