'' '' ২৫ ফেব্রুয়ারি বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি এস-৯ - techsagorbd | তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ব্লগ সাইট
Tech Sagor Bd : Largest It Solitions Site In Bangladesh

২৫ ফেব্রুয়ারি বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি এস-৯

অনেক জল্পনা-কল্পনা শেষে  স্যামসাং-এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৯ বাজারে ছাড়ার তারিখ নিশ্চিত করলো নির্মাতা প্রতিষ্ঠানটি। আগামী ফেব্রুয়ারির ২৫ তারিখে একটি প্রেস ইভেন্টের মাধ্যমে গ্যালাক্সি এস৯ সর্বসমক্ষে নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
নতুন ফোনটি বাজারে ছাড়ার তারিখ ঘোষণার সঙ্গে গ্যালাক্সি এস৯ সম্পর্কে নতুন তথ্য দিয়েছে স্যামসাং। বিস্তারিত না জানালেও, প্রেস ইভেন্টের বিজ্ঞাপনে 'নতুনভাবে কল্পনা করা ক্যামেরা' লিখে সেটটির ক্যামেরায় গুরুত্বপূর্ণ আপডেটের ইঙ্গিত দিয়েছে তারা। গুঞ্জন শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস৯-এর পিছনে দুটি ক্যামেরা থাকবে।
অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, সেটটির ক্যামেরাগুলোতে নতুন প্রযুক্তির ইমেজ সেন্সর থাকবে যা মিনিটে এক হাজার ছবি তুলতে সক্ষম। এসব খবর সত্যি হোক আর না হোক, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন জানিয়েছে, স্যামসাং তাদের প্রেস ইভেন্টে গ্যালাক্সি এস৯-এর ক্যামেরার উপরেই বেশি জোর দিবে।
গ্যালাক্সি এস৮ ও এস৮+ এর ক্যামেরায় উল্লেখযোগ্য আপডেট না থাকায় যারা হতাশ হয়েছিলেন তাদের জন্য এটা সুখবর বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

No comments