'' '' জিমেইলের নতুন ফিচার ব্যবহার করেছেন কী? - techsagorbd | তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ব্লগ সাইট
Tech Sagor Bd : Largest It Solitions Site In Bangladesh

জিমেইলের নতুন ফিচার ব্যবহার করেছেন কী?

জিমেইলের নতুন ফিচার ব্যবহার করেছেন কী?
 
অনলাইন ডেস্ক:
জিমেইলে কিছু নতুন ফিচার আসছে যা আপনার মেইল পাঠানোকে আধুনিক করতে পারবে। এই ফিচার গুলো কি কি করবে তা সংক্ষেপে জেনে নেয়া যাক।
১) কনফিডেন্সিয়াল মোড
নিরাপত্তা এবং গোপনীয়তা আরো কঠিন করতে গুগল নিয়ে এসেছে এক নতুন উপায়। এখন মেইল খুলতে গেলে আপনাকে একটা পাসকোড এন্ট্রি করতে হবে। যা আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে যাবে। শুধু তাই নয়, জিমেইল ব্যবহারকারীরা এখন থেকে তার পাঠানো মেইলের একটি এক্সপায়ারি ডেট সেট করতে পারবেন। এর ফলে যে মেইল পাঠানো হবে তা কপি করতে পারবে না অন্য ব্যক্তি।  
২) স্মার্ট রিপ্লাইস
ব্যস্ততার কথা মাথায় রেখে গুগল কিছু টেমপ্লেট সংযোজন করেছে মেইলের উত্তর হিসেবে। অর্থাৎ এখন আপনাকে আর শব্দ খরচ করে কিপ্যাড টাইপ করে কিছু লিখতে হচ্ছে না। তৈরি করা টেমপ্লেট ক্লিক করলেই মেইলের উত্তর দিতে পারবেন।
৩) নিউ কাস্টোমাইজেশন
এখন থেকে আপনি ইনবক্স কাস্টোমাইজ করতে পারবেন। নতুন জিমেইলে এ ধরনের ইনবক্সের সঙ্গে ক্যালেন্ডার সংযুক্ত থাকবে, যা আপনাকে নতুন ইভেন্ট বানাতে সাহায্য করবে। ইনবক্স থেকে না বেরিয়েই আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন।
৪) স্মার্ট কম্পোজ
জিমেইলের অন্যতম একটি ফিচার এটি। এখন থেকে কোন মেইল লেখার সময়ে গুগল নিজে থেকে মেইলের বিষয় অনুযায়ী শব্দগুচ্ছ বা ফ্রেজ দিয়ে দেবে। ফলে কম সময়ে আপনি মেইল লিখে নিতে পারবেন।
৫) হাই প্রায়োরিটি নোটিফিকেশন
আপনার ইনবক্সে মেইলের গুরুত্ব বুঝে গুগল সেগুলো প্রস্তুত করবে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ইনবক্সে রাখবে বা ডিলিট করে দেবে। কোন ম্যালওয়্যার বা থ্রেটস আ

No comments