এসএসসি সমমানের ফল জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের
ফল প্রকাশ হচ্ছে সোমবার (৬ মে)। সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা
ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী দীপু মনি মাধ্যমিকের
ফল ঘোষণা করবেন। বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। অন্য বছরের
মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে
এসএমএস করে ফল জানা যাবে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ
৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন
ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
অনলাইনের মাধ্যমে:
https://eboardresults.com/app
http://www.educationboardresults.gov.bd
এসএমএসে ফল
যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের
প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে
১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

No comments