চালু হয়েছে স্কাইপ I Tech Sagor Bd
ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপ চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক।
বিষয়টি নিয়ে আইএসপিএবি সেক্রেটারি জেনারেল এমদাদুল হক গণমাধ্যমকে জানান, ৪টা ২৫ মিনিটের দিকে মেইল পাওয়ার পর স্কাইপ খুলে দেয়া হয়।
এর আগে সোমবার (১৯ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপ বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
যদিও বিষয়টি অস্বীকার করে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, এটা কারিগরি ত্রুটির কারণে হতে পারে।
এদিকে, বাংলাদেশের অন্যতম প্রধার রাজনৈতিক দল বিএনপি স্কাইপ বন্ধের পর অভিযোগ করে।
জানা গেছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপ ব্যবহার করে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এটা ঠেকাতে সরকার স্কাইপ বন্ধ করেছে বলে অভিযোগ করে দলটি।
বিএনপি আরও অভিযোগ করে বলে, গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এলাকায় ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছে না।
তবে আজ তারেক রহমান বিকল্প পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানিয়েছে দলটি।

No comments