'' '' স্কাইপের নতুন চমক কল রেকর্ড - techsagorbd | তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ব্লগ সাইট
Tech Sagor Bd : Largest It Solitions Site In Bangladesh

স্কাইপের নতুন চমক কল রেকর্ড

স্কাইপে ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার উন্মোচন করেছেন। নতুন ফিচারটি ব্যবহার করে স্কাইপে কারও সঙ্গে কথা বলার সময় কল রেকর্ড করা যাবে। অনেক সময় জরুরি কোনো বার্তা রেকর্ড করার প্রয়োজন পরে। নতুন এ ফিচারটির ফলে থার্ডপার্টি কোনো অ্যাপের সাহায্য ছাড়াই স্কাইপেতে রেকর্ড করা যাবে কথোপকথন।

যেভাবে রেকর্ড হবে স্কাইপের কল :  ডেস্কটপ : ডাউনলোড করে স্কাইপ চালু করতে হবে। এরপর স্কাইপে কলিং অবস্থায় থাকার সময় ‘+’ সাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘Start recording’ অপশনে ক্লিক করলে রেকর্ডি চালু হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস : মোবাইল প্লাটফর্মেরও একই নিয়মে স্কাইপ কল রেকর্ড করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
তারপর স্কাইপে কলিং অবস্থায় থাকার সময় ‘+’ সাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘Start recording’ অপশনে ক্লিক করলে রেকর্ডিং চালু হয়ে কথোপকথন রেকর্ড হবে। সুত্র: প্রতিদিনের সংবাদ


No comments