হোয়াটসঅ্যাপে ফিরে পাওয়া যাবে ডিলিট হওয়া ছবি
ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে। এর ফলে এখন থেকে হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরে পাওয়া যবে।
নতুন ফিচার চালুর ফলে ডিলিট হওয়া তথ্য পুনরায় ডাউনলোড করার সুযোগ দেবে হোয়াটসআ্যপ। ডিলিট হওয়া তথ্য ইন্টারনাল স্টোরেজ থেকেই ফিরে পাবেন গ্রাহক।
ডিলিট হওয়া তথ্য ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করতে পারবেন গ্রাহকরা। তবে ডিলিট হওয়া তথ্য ইন্টারনাল মেমোরি থেকে একবার পুনরুদ্ধার করার পর তা দ্বিতীয়বার ডাউনলোড করতে পারবেন না গ্রাহক।
যেসব গ্রাহকের মেমোরি স্টোরেজ কম তাদের জন্য এই ফিচার বেশি কাজে লাগবে বলে মত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের। তবে বর্তমানে শুধুমাত্র আ্যন্ড্রয়েড ব্যবহারকারীরা এই সেবা পাবেন। সূত্র জি-নিউজ।

No comments