'' '' ৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব - techsagorbd | তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ব্লগ সাইট
Tech Sagor Bd : Largest It Solitions Site In Bangladesh

৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব

২০১৭ সালের শেষ তিন মাসে নীতিমালা লঙ্ঘনের দায়ে ৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। 
তবে কপিরাইট বা আইনি কারণে সরিয়ে দেয়া ভিডিওর সংখ্যা এ তালিকার বাইরে বলে উল্লেখ করা হয়েছে। নিজেদের ব্যবস্থা প্রয়োগের বিষয়ে এই প্রথম ত্রৈমাসিক এক প্রতিবেদন প্রকাশ করল গুগল অধীনস্থ সাইটটি।
ইউটিউবের প্রতিবেদন মতে, ওই সময়ের মধ্যে যৌনতাপূর্ণ ভিডিও নিয়ে ইউটিউব ব্যবহারকারীদের কাছ থেকে আসা অভিযোগের সংখ্যা ৯১ লাখ। ঘৃণা ও নিপীড়নমূলক কনটেন্ট হিসেবে অভিযোগ করা হয়েছে এমন কনটেন্টের সংখ্যা ৪৭ লাখ। 
তবে অধিকাংশ অভিযোগই ভারত, যুক্তরাষ্ট্র আর ব্রাজিল থেকে এসেছে বলে উল্লেখ করা হয়েছে।
ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, তাদের অ্যালগরিদম ৬৭ লাখ ভিডিও শনাক্ত করেছে। এ ভিডিওগুলো পরে মডারেটররা দেখেছেন ও মুছে ফেলেছেন। সূত্র : বিবিসি

No comments