ইশারায় চলবে স্মার্টফোন!
প্রতীকী ছবি
কিন্তু নতুন এই প্রযুক্তি আবিষ্কার হলে তা অল্প ব্যাটারিতেই চালানো যাবে, তাছাড়া যে কোনো পাশ থেকে ইশারা বুঝতে পারবে ফোনটি৷ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাট রেনল্ড এবং শ্বেতক প্যাটেল এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন৷
গবেষকরা জানিয়েছেন, যখন কেউ ফোন করেন, বা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ ব্যবহার করেন, ফোন তখন সেলুলার নেটওয়ার্কে বেতার তরঙ্গ পাঠায়, যাতে সেলুলার বেস স্টেশনের সঙ্গে যোগাযোগ করা যায়৷ নতুন এই প্রযুক্তিতে ছোট ছোট একাধিক অ্যানটেনা সেই প্রতিফলিত সংকেতগুলো ধরতে পারবে এবং সেই অনুযায়ী ফোনকে কাজ করার নির্দেশ দেবে৷গবেষকরা এই প্রকল্পের নাম দিয়েছেন ‘সাইডসোয়াইপ’। সুত্র: বাংলাদেশ প্রতিদিন
No comments