২০১৭ সালে যে ফোনটি বিক্রির তালিকার শীর্ষে
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এককভাবে আইফোনের কোন মডেল শীর্ষস্থান দখল করেনি। আইফোন-এইট, এইট-প্লাস ও আইফোন-এক্স মিলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসের তালিকার শীর্ষে রয়েছে। ২০১৭ সালে ২৩ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি হয়। আর দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং গ্যালাক্সি নোট-এইট এবং গ্যালাক্সি এস-এইট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ। এছাড়া তৃতীয় স্থানে থাকা অ্যামাজন ইকো ডট ২ কোটি ৪০ লাখ, চতুর্থ স্থানে থাকা অ্যাপল ওয়াচ ২ কোটি এবং পঞ্চম স্থানে থাকা নিনটেন্ডো সুইচ ১ কোটি ৫০ লাখ বিক্রি হয়েছে। জিবিএইচ ইনসাইটস বলছে, এ বছরও সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যের তালিকায় শীর্ষে থাকবে আইফোন। কারণ, অ্যাপল তাদের আইফোন-এসই মডেলের আপডেটেড ভার্সন নিয়ে আসতে পারে। কলকাতা টুয়েন্টিফোর।
No comments