'' '' হুয়াওয়ের নতুন স্মার্টফোন ওয়াই সেভেন - techsagorbd | তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ব্লগ সাইট
Tech Sagor Bd : Largest It Solitions Site In Bangladesh

হুয়াওয়ের নতুন স্মার্টফোন ওয়াই সেভেন

হুয়াওয়ের নতুন স্মার্টফোন ওয়াই সেভেন

অনলাইন ডেস্ক
ছবি: হুয়াওয়ে ওয়াই সেভেনওয়াই সেভেন নামে নতুন স্মার্টফোন আনল হুয়াওয়ে বাংলাদেশ। ওয়াই সিরিজের নতুন স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে, চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অক্টা-কোর প্রসেসর, ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি রম। স্মার্টফোনটির পেছনে ১২ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে আছে বিশেষ ফেস ডিটেকশন অটো ফোকাস (পিডিএএফ) রয়েছে, যা দিয়ে দশমিক ৩ সেকেন্ডে মূল বিষয়বস্তুকে ফোকাসে আনা সম্ভব। নিজস্ব ইউজার ইন্টারফেস (ইএমইউআই) ৫.১ ফোনটিতে চোখের আরামের জন্য আছে ‘আই কোমফোর্ট মোড’। অ্যান্ড্রয়েড ৭.০ (নুগাট) অপারেটিং সিস্টেমচালিত ফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা। প্রথম আলো

No comments