'' '' ইন্টারনেটে ডোমেইন এখন ৩৩ কোটি ৭০ লাখ - techsagorbd | তথ্য প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ব্লগ সাইট
Tech Sagor Bd : Largest It Solitions Site In Bangladesh

ইন্টারনেটে ডোমেইন এখন ৩৩ কোটি ৭০ লাখ

অনলাইন ডেস্ক
তৃতীয় প্রান্তিকে শীর্ষ নিবন্ধিত ডোমেইন। ছবি: ভেরিসাইন।ইন্টারনেটের দুনিয়ায় ডোমেইন নামের নিবন্ধনসংখ্যা বেড়ে ৩৩ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে। ২০১৭ সালের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস এ তিন মাস শেষে ইন্টারনেটে সব টপ–লেভেল ডোমেইনস (টিএলডিএস) মিলিয়ে নিবন্ধিত ডোমেইনের এ সংখ্যা দাঁড়িয়েছে।
গত বছরের তুলনায় এ বছর ডোমেইন নাম নিবন্ধন ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার ইন্টারনেট নিরাপত্তা ও ডোমেইন নামের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা ভেরিসাইন এ তথ্য প্রকাশ করেছে।
ভেরিসাইনের তথ্য অনুযায়ী, ডটকম ও ডটনেট টিএলডিএস একসঙ্গে মোট ডোমেইন দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৮ লাখ। গত এপ্রিল থেকে জুন মাসে এই দুই ডোমেইনের নিবন্ধন ছিল ১৪ কোটি ৪৩ লাখ।
ভেরিসাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব ধরলে ডটকম ডোমেইনের নিবন্ধন দাঁড়িয়েছে ১৩ কোটি ৮০ লাখ, ডটনেট নিবন্ধনসংখ্যা দেড় কোটির বেশি। ২০১৭ সালে তৃতীয় প্রান্তিকে নতুন করে ডটকম ও ডটনেট ডোমেইন নিবন্ধন হয়েছে ৮৯ লাখ। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে ডটকম ও ডটনেট নিবন্ধিত হয়েছিল ৮৩ লাখ। তথ্যসূত্র : আইএএনএস

No comments